Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

নেট মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যাওয়ায় আত্মহত্যা করল এক ছাত্রী

নেট মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যাওয়ায় আত্মহত্যা করল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর মৃণালনগরে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃণালনগর এলাকার সাহাপাড়ার বাসিন্দা ওই কিশোরী দু’বছর আগে প্রতিবেশী যুবক বাপ্পা বারিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বাড়িতে কিছু না বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল।

পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে হোমে রেখেছিল। গত বছরই তাঁকে হোম থেকে বাড়িতে ফেরানো হয়। প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্কুলেও ভর্তি হয় ওই ছাত্রী। কিন্তু নতুন করে প্রতিবেশী যুবক বাপ্পা ছাত্রীকে সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু রাজি হয়নি ছাত্রী। এরপর ওই ছাত্রীর নামে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খুলে অন্তরঙ্গ মুহুর্তের ছবি পোস্ট করে বাপ্পা।

পরিবারের অভিযোগ, সেই ছবি ছড়িয়ে পড়তেই অপমানে রবিবার রাতে বাড়ির পাশের একটি গাছে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার মৃতদেহটির ময়নাতদন্ত হয় কাকদ্বীপ হাসপাতাল মর্গে। মৃতের পরিবারের লোকজন থানায় প্রেমিক বাপ্পা বারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে ভিন রাজ্যে কর্মরত। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories