Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আপাতত রাজ্যে হচ্ছেনা শিক্ষক নিয়োগ

রাজ্যে শিক্ষক নিয়োগে ফের বাধা । আপাতত শিক্ষক নিয়োগ সহজে হচ্ছে না । D.El.Ed. উত্তীর্ণদের জন্য নতুন করে  TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সামনের বছর ৩১ মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। আজ এই নির্দেশ দিলেন বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ।

আদালতে মামলাকারীদের বক্তব্য , ২০১৫ সালের পর থেকে থেকে এই রাজ্যে কোনও টেট পরীক্ষা হয়নি। এনসিটিই গাইডলাইন অনুযায়ী ন্যূনতম বছরে একবার পরীক্ষা নিতে হবে। তবে যারা ডি এলড পাস করেছেন , তাদের বয়সটাও মাথায় রাখা হোক , এই আবেদনও করা হয়।

টেট ২০১৭ নেওয়ার নোটিফিকেশন হয়েছিল ওই বছরই , ফর্ম ফিলাপ সেই সময়েই শেষ হয়ে যায় , কিন্তু পরীক্ষাটা হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। এর আগে ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 2018-20 D.EL.ED ব্যাচের বেশকিছু চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ 2018-20 D.EL.ED ব্যাচের মামলাকারী পরীক্ষার্থীদের পক্ষে রায় দেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories