Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

সাবধান! করোনা নয়, কিন্তু কলকাতা আর শহরতলিতে ছড়াচ্ছে নয়া সংক্রমণ

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। শহরের একাধিক হাসপাতালে জ্বর, গায়ে-হাতে ব্যাথা নিয়ে রোগীরা আসছেন তবে পরীক্ষা করলে করোনা ধরা পরছে না। বাড়ছে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা।

তীব্র এই জ্বর থাকছে তিন থেকে চার দিন। সঙ্গে সর্দি এবং হাঁচি। ভাইরাল ইনফ্লুয়েঞ্জার কবল থেকে বাদ পড়ছে না শিশুরাও। জ্বরের সঙ্গে সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। জ্বর সেরে যাওয়ার পরও শুকনো কাশি, দুর্বলতা ভোগাচ্ছে অনেককেই। অন্যান্য ইনফ্লুয়েঞ্জার মতই এ ক্ষেত্রেও একসঙ্গে বাড়ির একাধিক সদস্য জ্বরে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই জ্বর না কমা পর্যন্ত নিজেকে আলাদা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ফুসফুসের রোগীর ক্ষেত্রে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা জটিল আকার নিতে পারে। এইসব রোগীর প্রাথমিক উপসর্গ বা সিটি স্ক্যান দেখে করোনার মত মনে হলেও পরে দেখা যাচ্ছে তা আসলে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। তাই এই মরসুমে শুধু সিটি স্ক্যান রিপোর্ট দেখে করোনা চিকিৎসা শুরু না করার পরামর্শ চিকিৎসক দেবরাজ যশের। তিনি আরও বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই জ্বরের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন। তার বেশির ভাগই ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। কয়েক জনের পরীক্ষা করে এইচ থ্রি এন টু ধরা পড়েছে।’’ শিশু চিকিৎসক সুমিতা সাহা বলেন, ‘‘হাসপাতালের আউটডোরে আসা ৪০ শতাংশ বাচ্চাই জ্বর নিয়ে আসছে। কোনও কোনও শিশুর ১০৪ জ্বর উঠে যাচ্ছে। সারা রাতেও জ্বর কমছে না।’’

 

 

উপসর্গ:

১০২-১০৩ জ্বর

সর্দি সঙ্গে হাঁচি-কাশি

গায়ে হাতে প্রচণ্ড ব্যথা

গলায় ব্যাথা

শরীরে চুলকানি

কো-মর্বিডিটি থাকলে শ্বাসকষ্টও হতে পারে

 

 

চিকিৎসা

বেশির ভাগ ক্ষেত্রে জ্বরের ওষুধেই কাজ হয়

জল বেশি খাওয়া

নিজে থেকে কোনও ওষুধ বা অ্যান্টিবায়োটিক না খাওয়া

গলায় ব্যথার জন্য গার্গল

হৃদরোগ এবং ফুসফুসের রোগ থাকলে সমস্যা বাড়তে পারে

 

ভাইরাল ইনফ্লুয়েঞ্জা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক সায়ন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই সময় ভাইরাল ইনফ্লুয়েঞ্জা নিয়ে অনেক রোগীই আসছেন। ইনফ্লুয়েঞ্জারও মহামারি ঘটানোর ক্ষমতা আছে। তাই আরও পরীক্ষার ব্যবস্থা করা উচিত।’’ যদিও স্বাস্থ্য দফতরের এক কর্তার মতে, ‘‘ভাইরাল ইনফ্লুয়েঞ্জার উপর আমরা নজর রাখছি। কোনও কোনও বছর বর্ষার মরসুমে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বাড়ে, তবে এখনই আশঙ্কার কোনও কারণ নেই। সাবধানতাই বাঁচাতে পারে এই সংক্রমণ থেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories