Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

যুব মোর্চার পদ ছাড়ছেন না সৌমিত্র

বুধবার দুপুরে ফেসবুকে পোস্ট করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু রাতেই তিনি তাঁর সিদ্ধান্ত বদলে ফেললেন। সৌমিত্র জানিয়েছেন, তিনি যুব মোর্চার সভাপতি থাকছেন। পদত্যাগ করছেন না। কেন এই মত পরিবর্তন? সৌমিত্রর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা দুজনেই সৌমিত্রকে সভাপতি পদ না ছাড়ার জন্য বুঝিয়েছেন।

তারপর সিদ্ধান্ত বদল করেছেন তিনি। বিষ্ণুপুরের সাংসদ এও বলেছেন, তিনি লিখিত ভাবে পদত্যাগ পত্র দলে জমা দেননি। শুধু ফেসবুকে পোস্ট করেছিলেন মাত্র। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ফেসবুকে পোস্ট করে পদত্যাগ হয় না। তার নিয়ম আছে। শুধু তো ফেসবুকে পদত্যাগের কথাই লেখেননি সৌমিত্র। লাইভ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। বলেছিলেন, ‘বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে নেতাদের ভুল বোঝাচ্ছেন। তিনি নিজে আগে আয়নায় মুখ দেখুন’। পৃথক একটি লাইভে দিলীপ ঘোষের সমালোচনাও শোনা গিয়েছিল। এমনিতে সৌমিত্রর আলটপকা কথা নিয়ে বিজেপির মধ্যে অস্বস্তি রয়েছে। তা গতকাল ফের নতুন করে চাগার দিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories