Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

উইম্বলডনের প্রি-কোয়ার্টারে হেরে বিদায় সানিয়া-বোপান্না জুটির

না, এবার হলোনা। উইম্বলডনের মিক্সড ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। এর সঙ্গেই প্রতিযোগিতায় ভারতীয়দের অভিযান শেষ হল। প্রতিযোগিতার চতুর্দশ বাছাই স্লোভানিয়ার আন্দ্রেজা ক্লেপাক ও নেদারল্যান্ডসের জিন-জুলিয়ান রজারের বিরুদ্ধে তিন সেটের উত্তেজক লড়াইয়ে হারতে হল ভারতের জুটিকে। ফলে স্বপ্নভঙ্গ হলো ভারতেরও।

প্রথম সেটে সানিয়া-বোপান্নারা হারেন ৩-৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে ফিরে আসেন তাঁরা। ৬-৩ ব্যবধানে জিতে। তবে নির্ণায়ক সেটে ৯-১১ ব্যবধানে হারতে হয় ভারতীয় জুটিকে। ২ ঘণ্টা ৭ মিনিট চলে এই খেলা।

সানিয়াদের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় রামানাথন ও অঙ্কিতা রায়না জুটিকে। মহিলাদের ডাবলস থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সানিয়া। দ্বিবীজ শরনকে সঙ্গে নিয়ে ডাবলসেও হারতে হয় বোপান্নাকে। অলিম্পিক্সের আগে এটা ছিল সানিয়াদের শেষ প্রতিযোগিতা।

 

অলিম্পিক্সে অঙ্কিতার সঙ্গে ডাবলসে খেলবেন সানিয়া। আর বেশিদিন বাকিও নেই টোকিও অলিম্পিকের। ফলে হারের দুঃখ ভুলে প্রস্তুতি শুরু করবেন সানিয়া।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories