Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বিধানসভায় নেই বাম কংগ্রেস, জন্মদিনে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানালেন নৌশাদ সিদ্দিকী, সঙ্গে তৃণমূল বিধায়করা

নিউজ ডেস্ক : বিধানসভার ইতিহাসে এই প্রথমবার প্রাদেশিক আইনসভায় নেই কোনো বাম কংগ্রেস বিধায়ক। তবে সেই জন্য রাজ্যে বাম আন্দোলনের পথপ্রদর্শক জ্যোতি বসুর জন্মদিন পালনে কোনো খামতি ছিল না আজ। বিধানসভায় বাম কংগ্রেসের তরফে একমাত্র আশার আলো নৌশাদ সিদ্দিকী। তিনি শ্রদ্ধা জানান জ্যোতি বসুকে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে তার সঙ্গে তিন বারের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান তৃণমূলের বিধায়করাও।

জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ এবং পরেশ অধিকারী। এবারের বিধানসভাও রয়েছেন তাঁরা। তবে জার্সি বদলেছেন দু’জনই। বঙ্কিমবাবু এখন বিজেপি বিধায়ক আর পরেশবাবু তৃণমূলে। এদিন তাঁরাও শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। প্রকাশ্যেই তিনি নিজেকে জ্যোতি বসুর ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন। এদিন বিধানসভায় নিজের ‘গুরু’কে শ্রদ্ধা জানিয়েছেন মদন মিত্রও। সবমিলিয়ে বাম বিধায়ক শূন্য বিধানসভায় সাড়ম্বরেই পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মবার্ষিকী। তবে দলীয় নেতা হিসেবেও বিধানসভায় আসতে দেখা যায়নি কোনও বাম নেতাকে। তবে রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাম কংগ্রেসের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন। এই জন্য রাজ্যে বিধান পরিষদ তৈরি করে সেখানে বাম কংগ্রেসের উপস্থিতি নিশ্চিত করতে চায় রাজ্যের শাসক দল। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির তরফ থেকে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories