Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

Bangladesh: পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

শান্ত রাজীব,গোপালগঞ্জ: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামে ১৯২৫ সালে একটি বিদ্যালয় স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে কোনো ভালো শহীদ মিনার না থাকায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে ৯ লক্ষ ৫০ হাজার টাকার একটি শহীদ মিনার তৈরি করার প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু নির্মাণ করার পরপরই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথমত, কাজ করার সময়ই স্তম্ভটি ভেঙ্গে যায়।

তবে পুনরায় আবার কাজ শুরু  করা হয়। কিন্তু সম্পূর্ণ কাজ না করেই প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে যান ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা। এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগ করায় তিনি বলেন ও প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কাজ বুঝে আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিছেন।

এখানে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে তার স্তম্ভের রং, নিচের ঢালাই একদম সাদামাটা ভাবে করা হয়েছে। যার রং এক সপ্তাহের মধ্যে উঠে যায়। এছাড়া মিনারের একসারি টালি লাগানো হয়নি। ফলে কাজের অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ তোলা হয়।

ঐতিহ্যবাহী বহু পুরনো বিদ্যালয় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। শহীদ মিনারের মতো কাজে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা এই অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েও ওঠেন। কাজের সঠিক তদন্ত চেয়ে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।

এছাড়া রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন কান্তি বিশ্বাস বলেন, এই অনিয়ম ও দুর্নীতি আমরা মেনে নিতে পারি না। এছাড়া রামশিল ছাত্রলীগের জয়েন যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ হালদার মনা বলেন, শহীদ মিনারের মত কাজে যারা অনিয়ম-দুর্নীতি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, তিনি আরো বলেন শহীদ মিনারের অসমাপ্ত কাজটি দ্রুত গতিতে সমাপ্ত করার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

 

এছাড়া এদিন উপস্থিত ছিলেন ছাত্রনেতা মানিক ঢালী ,দেবদুলাল ঢালী এবং এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories