Wednesday, October 21, 2026
29 C
Kolkata

বিদ্রোহীদের হামলায় নিহত মায়ানমারের ৪০ জন সেনা

নিউজ ডেস্ক : মায়ানমারে আবার ও সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বিভিন্ন সূত্র পাওয়া খবরে জানা গিয়েছে এই হামলায় এখনও পর্যন্ত ৪০ জন বার্মিজ সেনার মৃত্যু হয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগায়িং অঞ্চলে সামরিক বাহিনীর সাথে ২ জুলাই ও ৪ জুলাই দু’টি পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছে জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)।

গত ২ জুলাই সাগায়িং অঞ্চলের কাওলিন শহরের কাছে সেইন্ট গন গ্রামে এবং ৪ জুলাই নইয়াঙ গন ও কককো গন গ্রামের মাঝামাঝি রাস্তায় সামরিক বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র সংগঠনের মধ্যে এই দুই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে তিনটি সামরিক ট্র্যাকও ধ্বংস করা হয়।
এতে আরো বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসনকামী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) তাদের সহায়তা করেছে।

এদিকে মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) তাদের দৈনিক প্রতিবেদনে জানায়, ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত ৮৯৮ জন নিহত হয়েছে। এছাড়াও বিক্ষোভ এবং প্রতিবাদে জড়িত থাকার অভিযোগে সামরিক জান্তার হাতে গ্রেফতার হয়েছেন ৬৫৬৩ জন। বর্তমানে বন্দী রয়েছেন ৫১২৭ জন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরো ১৯৬৩ জনের নামে।

সূত্র : ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories