Sunday, September 6, 2026
28 C
Kolkata

নবজাতককে অপহরণ করে খুনের অভিযোগ উঠল দুই বৃহন্নলার বিরুদ্ধে

আশীর্বাদ করার টাকা না পেয়ে এক নবজাতককে অপহরণের পর খুন করার অভিযোগ উঠল দুই বৃহন্নলার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের অম্বেডকর নগরে।

পুলিশ সূত্রে খবর, অম্বেডকর নগরের বাসিন্দা সচিন চিতোলের বাড়িতে নবজাতকের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন কানাহাইয়া চোঘলে ওরফে কান্নু। অভিযোগ, সচিনের সন্তানকে আশীর্বাদ করার জন্য এগারোশো টাকা, দাবি করেন কান্নু।

সচিন তখন কান্নুকে জানান যে, লকডাউনে তাঁর কাজ চলে গিয়েছে। হাতে টাকা নেই। ফলে তার দাবি মতো টাকা দেওয়া সম্ভব নয়। পরিবর্তে কান্নুকে একটা শাড়ি এবং একটা নারকেল দেওয়ার প্রস্তাব দেন সচিন। কিন্তু কান্নু তা নিতে রাজি হননি বলে অভিযোগ।

এর পরই সচিনের সঙ্গে কান্নুর কথা কাটাকাটি হয়। কান্নুকে বাড়ি থেকে বার করে দেন সচিন।

বিষয়টি তখনকার মতো থেমে গেলেও মাঝ রাতে সঙ্গী সোনুকে নিয়ে ফের সচিনের বাড়িতে যান কান্নু। মা-বাবা পাশে শুয়ে থাকা বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে পাশেরই একটি জলাশয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। সকালে উঠে বাচ্চাকে দেখতে না পেয়ে শোরগোল পড়ে যায়। সচিন থানায় গিয়ে কান্নুর বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন।

সচিনের অভিযোগের ভিত্তিতে কান্নু এবং তাঁর সঙ্গী সোনুকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তাঁরা বাচ্চাটিকে অপহরণ এবং খুনের করা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মুম্বই পুলিশের মুখাপত্র ডিসিপি এস চৈতন্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories