Wednesday, October 21, 2026
29 C
Kolkata

কাঁথি থেকে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অখিল গিরির

দেশ সহ রাজ্যে পেট্রোল-ডিজেল লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১০০ গণ্ডি পেরিয়েছে পেট্রোলের দাম। তাই নিয়েই লাগাতার বিক্ষোভে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছে তৃণমূল। কাঁথি শহরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে শামিল হয়ে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।

সেখান থেকেই নাম না করে কাঁথির সাংসদ শিশির অধিকারী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। কাঁথি শহরে চৌরঙ্গী মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন শহর তৃণমূল কংগ্রেস। সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করে তৃণমূল নেতারা কেন্দ্র সরকারের অস্বাভাবিক পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন। মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেছেন বিধানসভায় তৃণমূলের কেউ বাবা তুলে কথা বলেননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেনি কোনও খারপ কথা।

বাংলার মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ নিয়ে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি মৎস্য মন্ত্রী অখিল গিরি। কাঁথির সভা থেকে রাজ্যের মৎস্যমন্ত্রী তোপ দেগে বলেছেন, ” বিধানসভায় তৃণমূলের কেউ বাবা তুলে কথা বলেননি। উনি (শিশির অধিকারী) গায়ে পড়ে ঝগড়া করছেন। প্রবীণ মানুষ হতাশায় ভুগছেন। অনেকদিন ক্ষমতা ভোগ করেছেন। ৯ বছর বাদে ৩১ বছর তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ও রাজ্য সরকারের আশীর্বাদে কেউ কেউ চেয়ারম্যান আছেন।”

নাম না করে শুভেন্দুর নাম না করে ওই পদ থেকে সরে যাওয়ার কথা বলেছেন অখিল গিরি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আইনটা আমরাও বুঝি। হাইকোর্টে গেলে হবে না, সুপ্রিম কোর্ট থেকে উকিল আনলেও বাঁচতে পারবেন না। আমারা সব ব্যপারটা জানি। দয়া করে বলছি যদি ভালো চান তবে সরে যান। পদত্যাগ করুন চেয়ারম্যানের পদ থেকে। মানবিক মুখ্যমন্ত্রী বলে এখনও তিনি সহ্য করছেন। দয়া করে সাংসদকে বলব পদত্যাগ করে দিন।”

পাশাপাশি শুভেন্দুর নাম না করে অখিল গিরির বিস্ফারক মন্তব্য, তাঁকে আর তাঁর দল তৃণমূলকে হারাতে কোনও এক দল ছাড়াও জন্য কেউ ৭০ লক্ষ টাকা খরচ করেছে। শুধু মাত্র তাঁকে হারানোর জন্য ক্লাবগুলিকে ডেকে ডেকে টাকা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন অ্যাকাউন্টে ১৮ হাজার, ১৬ হাজার, ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র তাঁকে হারানোর জন্য।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories