Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

‘বয়স পেরোলে এমনিই যুব মোর্চা ছাড়তে হয়’, টানাপোড়েনের মাঝেই অকপট সৌমিত্র

সম্প্রতি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইস্তফা দেওয়ার পাশাপাশি সেদিন ফেসবুক লাইভে এসে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁকে যুব মোর্চার সভাপতিত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে। এপ্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন সৌমিত্র। তিনি বললেন, ‘বয়স পেরিয়ে গেলে এমনিতেই যুব মোর্চার পদ ছেড়ে দিতে হয়, এটা নতুন কিছু নয়। আমি কি সারা জীবন যুব মোর্চা করবো নাকি?’

 

রবিবার বিষ্ণুপুরের একটি বেসরকারি লজে সাংগঠনিক সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তখনই এরূপ মন্তব্য করেন। এরপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে প্রশ্ন শুনে সৌমিত্রের কৌশলী উত্তর, ‘কোন রাগ নেই। তবে রাজনীতিতে রাগ-অভিমান থাকেই, আবার রাজনীতি-কূটনীতিও চলে’।

তবে, বাস্তবে সৌমিত্র যতই মান-অভিমানের কথা বলুন না কেন, প্রকাশ্যে দলের শীর্ষস্তরের নেতাকে খোলাখুলি আক্রমণ একেবারেই মেনে নিতে পারেনি গেরুয়া শিবির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘এক গাছের ছাল অন্য গাছে লাগানো রয়েছে।’ এরপরেই সৌমিত্র খাঁ উত্তরে বলেন, ‘দুধ জলে মিশে গেলে কি জলটাকে আলাদা করা যায়?’

তবে, এত বিতর্কের মাঝেও এলাকায় জনপ্রিয়তায় ভাটা পড়েনি। যেভাবে তিনি আসার আগে স্টেশন চত্বরে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা, তাতে অন্তত তাই মনে হতে বাধ্য। তিনি আসার পরই স্টেশন থেকে বাইক মিছিল করে ‘সৌমিত্রদা জিন্দাবাদ’ আওয়াজ তুলে তাঁরা সভাস্থলে হাজির হন। এদিনের সভায় সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থী সহ ওই এলাকার বিজেপির পাঁচ বিধায়ক এবং অন্যান্য নেতারা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories