Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ছেলের অনুপস্থিতিতে বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে

কালনা: কাজের সূত্রে ছেলে ভিনরাজ্যে থাকে। সেই সুযোগে বউমাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার (Kalna City) সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম পরিমল সরকার, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে, অভিযোগকারী গৃহবধূর বাড়ি কালনা সাতগাছিয়া মালোপাড়া এলাকায়। বহুদিন ধরেই তাঁর স্বামী কাজের জন্য বাইরে থাকেন। পরিবারে শ্বশুর ও দুই নাবালক সন্তান নিয়ে থাকতেন মহিলা।

অভিযোগ, দিন দশেক আগে রাতে বাথরুমে গিয়েছিলেন ওই মহিলা। ফিরে এসে ঘরে ঢুকতেই আঁতকে ওঠেন। দেখেন অত রাতে তাঁর ঘরে শ্বশুর বসে রয়েছে। মহিলা কিছু বলার আগেই নাকি পরিমল সরকার তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।

জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। মহিলা ও তাঁর পরিবারের অভিযোগ, ঘটনার পর বউমাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেয় পরিমল। ছেলে বা বাড়ির অন্যান্য কাউকে এই ঘটনার কথা বললে মহিলার সন্তানদের ক্ষতি করার হুমকিও দেয়।

সন্তানদের খাতিরে প্রায় চার দিন চুপ ছিলেন মহিলা। কিন্তু মানসিক যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। শেষে নিজের মায়ের কাছে সমস্ত কথা খুলে বলেন। তিনি বাপের বাড়ির সকলকে জানান। মহিলার বাপের বাড়ির লোকজনই তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। সাহস জোগান তাঁরা। পরিবারের কথাতেই শ্বশুরের বিরুদ্ধে কালনা থানায় (Kalna Police Station) লিখিত অভিযোগ করেন গৃহবধূ।

অভিযোগের কথা জানতে পেরেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল পরিমল সরকার। কালনা পুলিশ তদন্তে নেমে এলাকায় চিরুণি তল্লাশি চালায়। রবিবার সন্ধ্যায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে যত তাড়াতাড়ি সম্ভব আদালতে তোলা হবে। প্রয়োজনে এলাকার মানুষজনদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে শোনা গিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories