Saturday, September 5, 2026
28 C
Kolkata

মঙ্গলবার থেকে আবারও বাড়তে চলেছে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে আবারও বাড়তে চলেছে বৃষ্টি। তবে আজও কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ শহরের আকাশ মেঘলা থাকবে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮% থাকবে।

আবার আগামী চার থেকে পাঁচ দিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ সেইমতো একটু একটু করে কম ছিল বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার থেকে আবারও রাজ্যে ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories