Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মাত্র ১০০ টাকার জন্য খুন এক ভ্যানচালক

জোড়াসাঁকো এলাকার জাকারিয়া স্ট্রিটে ভ্যান চালক খুনের ঘটনায় আজ, সোমবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল, হারু কর্মকার, মহম্মদ সমীর, ফিরোজ খান। মাত্র ১০০ টাকার জন্য ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধৃতেরা সকলেই মৃতের পরিচিত ছিল বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই ভ্যানচালককে প্রথমে মাথায় আঘাত এবং পরে গলা কেটে খুন করা হয়। রাতে দুই ভ্যানচালকের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর জাকারিয়া স্ট্রিট ও বলাই দত্ত লেনের মাঝের একটি গলিতে ওই ভ্যান চালকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম রঞ্জিত। তাঁর গলায় ও মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং হাত ও কপালে ক্ষত ছিল।

স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো এলাকার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নবী হাসপাতালে পাঠানো হয়। এরপরই ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশের দাবি, বচসার জেরেই এই খুন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories