Saturday, September 5, 2026
30 C
Kolkata

কিশোরগঞ্জে বিষপানে এক কৃষকের আত্মহত্যা

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কুলিয়াচরে শফির উদ্দিন (৪৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে ওই কৃষকের মৃত্যু হয়।তিনি উপজেলার লক্ষ্মীপুর কাঁচারীপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। জানা গেছে, রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে কৃষক শফির উদ্দিন তার নিজ বসত ঘরে ছটপট করতে থাকে। এ অবস্থায় তার ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বুঝতে পারে তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মধ্যরাতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কৃষকের পাকস্থলী ওয়াশ করে বিষ বের করেন। এর কিছুক্ষণ পর একটু সুস্থ হলে ওই রাতেই অটোরিকশা যোগে শফির উদ্দিনকে বাড়ীতে নিয়ে আসার পথে উপজেলার লক্ষীপুর বাজারে পৌঁছার সাথে সাথে রাত অনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবী শফির উদ্দিন কৃষি কাজ করতো এবং সে মানসিক রোগী ছিলো। স্বজনদের ধারণা, সম্ভবত মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার অগোচরে অজ্ঞাত স্থানে বিষপান করে বাড়ীতে এসে ছটফট করতে থাকেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি এ.কে.এম সুলতান মাহামুদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories