Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কিশোরগঞ্জে বিষপানে এক কৃষকের আত্মহত্যা

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কুলিয়াচরে শফির উদ্দিন (৪৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে ওই কৃষকের মৃত্যু হয়।তিনি উপজেলার লক্ষ্মীপুর কাঁচারীপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। জানা গেছে, রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে কৃষক শফির উদ্দিন তার নিজ বসত ঘরে ছটপট করতে থাকে। এ অবস্থায় তার ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বুঝতে পারে তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে।
এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মধ্যরাতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কৃষকের পাকস্থলী ওয়াশ করে বিষ বের করেন। এর কিছুক্ষণ পর একটু সুস্থ হলে ওই রাতেই অটোরিকশা যোগে শফির উদ্দিনকে বাড়ীতে নিয়ে আসার পথে উপজেলার লক্ষীপুর বাজারে পৌঁছার সাথে সাথে রাত অনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবী শফির উদ্দিন কৃষি কাজ করতো এবং সে মানসিক রোগী ছিলো। স্বজনদের ধারণা, সম্ভবত মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার অগোচরে অজ্ঞাত স্থানে বিষপান করে বাড়ীতে এসে ছটফট করতে থাকেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি এ.কে.এম সুলতান মাহামুদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories