Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিহারের প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা এবার তৃণমূলে

নিউজ ডেস্ক : বিহারের প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা এবার বিজেপিতে যোগ দেন করতে চলেছেন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী ২১ শে জুলাই তিনি ঘাসফুল শিবিরে আসতে চলেছেন বলিউডের এই অভিনেতা।

 

দেব আনন্দের ‘প্রেম পূজারি’ ছবিতে পাকিস্তানি সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের সফর শুরু করেছিলেন শত্রুঘ্ন সিনহা। প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও পরে নায়ক হিসেবে নিজের পায়ের তলার জমি শক্ত করেন। নিজের পরিশ্রমেই হয়ে ওঠেন বলিউডের বিহারীবাবু।

 

রাজনীতির ময়দানে নেমেই বন্ধু রাজেশ খান্নার বিপরীতে উপ-নির্বাচনে লড়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সেই ভোটে পরাজয় হয়েছিল তাঁর। ২৫ হাজার ভোটে জিতেছিলেন বলিউড সুপারস্টার রাজেশ খান্না। বহু আগে দেওয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন জানিয়েছিলেন, বন্ধু রাজেশের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল। কারণ তারপর থেকেই শত্রুঘ্নর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি রাজেশ। শত্রুঘ্ন বন্ধুর মান ভাঙানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

 

২০০৯ সালে বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে তিনি আবার একই কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত হন। ২০১৯ সাল থেকে বিজেপির সঙ্গে নানা কারণে দূরত্ব বাড়তে থাকে শত্রুঘ্নর। তারপর তিনি কংগ্রেসে যোগ দেন। এখন আবার তিনি ২১ শে জুলাই এর ভার্চুয়াল সভাতেই ঘাসফুল শিবিরে নাম লেখায় চলেছেন বলে শোনা যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories