Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিধানসভার কমিটি থেকে গণ ইস্তফা ৮ বিজেপি বিধায়কের

নিউজ ডেস্ক : মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনীত করার প্রতিবাদে বিধানসভার কমিটিগুলো থেকে গণ ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়ক। আজ স্পিকারের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবাই তাদের পদত্যাগ পত্র জমা দেন।

সূত্রের খবর, বিজেপি বিধায়কদের এ দিন বিধানসভার অধ্যক্ষ বলেন,’কেন পদত্যাগ করছেন? মানুষের কাজ করার জন্য আপনাদের থাকা উচিত।’ তখন বিজেপির বিধায়করা জানান, এটা পরিষদীয় দলের সিদ্ধান্ত। এরপর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান রাজভবনে। এনিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ,’নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এক্ষেত্রে রাজ্যপালের কিছু করার নেই। ছবি তুলতে যাচ্ছেন ওঁরা।’

শুক্রবার বিধানসভায় পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। বিধানসভা থেকে ওয়াকআউট করেন দলের বিধায়করা। এ দিন রাজভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,’আমাদের মতামত না নিয়ে ৮ জন বিধায়ককে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদে বসিয়েছিলেন স্পিকার। বিজেপির পরিষদীয় দলের কাছ থেকে জানতে চাওয়া হয়নি। পিএসি চেয়ারম্যান নিয়ে রাজনীতিকরণের জন্য সেগুলি প্রত্যাখ্যান করেছি।’

বিজেপি নেতৃত্ব রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছে। আবার নিজেদের বিধায়কদের নিয়ে দিল্লি গিয়ে স্বরাস্ট্র মন্ত্রকের কাছে নালিশ জানাতে চায় শুভেন্দু। তবে তৃণমূল কংগ্রেস মুকুল রায়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তা খুব কৌশল করে নেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে কোনো ব্যবস্থাই কেউ নিতে পারবে না যতই নালিশ করুক বিজেপি। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories