Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

জিম্বাবোয়ের বিরুদ্ধে করলেন ১৫০ রান, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লা। আচমকা অবসরের কারণ জানা যায়নি। বাংলাদেশের তারকা যেমন বলেননি কেন জলদি অবসর নিলেন। মুখে কুলুপ এঁটেছেন বোর্ডও।

বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে টেস্টের শেষ দিনে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় মাহমুদুল্লাকে। তার পর যেন সকলে ভুলে গেলেন শেষ টেস্ট খেলতে নেমেছেন তিনি। তাঁর সতীর্থরা তো বটেই, ম্যাচ শেষে সেরার পুরস্কার নেওয়ার সময়ও মাহমুদুল্লাকে অবসর নিয়ে কোনও প্রশ্নই করলেন না উপস্থাপক।

 

জীবনের শেষ টেস্টে করলেন কেরিয়ারের সর্বাধিক রান। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৫০ রানের ইনিংস খেললেন মাহমুদুল্লা। টেস্টের তৃতীয় দিনেই অবসরের কথা দলকে জানান তিনি। শেষ টেস্টে জয়, ম্যাচের সেরার পুরস্কার, সব কিছু মিলিয়েই দিনটা ছিল মাহমুদুল্লার। কিন্তু তবুও যেন তিনি পার্শ্বচরিত্র।

পুরস্কার মঞ্চে মাহমুদুল্লা এলেন, পুরস্কার নিলেন, নিজের ১৫০ রানের ইনিংস নিয়ে কথা বললেন এবং চলে গেলেন। কোথাও এক বারও কথা হল না তাঁর অবসর নিয়ে। তবে বিপদে পড়লেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।

 

সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন মাহমুদুল্লাকে নিয়ে। কী বলবেন তা যেন বুঝতেই পারছেন না মমিনুল। শেষ পর্যন্ত বলেন, “এই নিয়ে আমি মন্তব্য করতে পারব না।” তার আগে যদিও বাংলাদেশের জয় উৎসর্গ করেছেন মাহমুদুল্লাকে। অবসরের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বলে যেন দায় এড়িয়ে গেলেন তরুণ অধিনায়ক।

বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান বলেন, “মাহমুদুল্লার সিদ্ধান্ত অস্বাভাবিক এবং আবেগের বশে নেওয়া।” জনসমক্ষে মাহমুদুল্লা যদিও এখনও কিছু বলেননি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদিও ‘অস্বাভাবিক’ অবসর নতুন নয়। প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বাংলাদেশের প্রথম টেস্টে শতরান করেছিলেন। তিনি কখনও অবসরের কথা ঘোষণাই করেননি। আক্রম খান, খালেদ মাশুদ এবং খালেদ মাহমুদের অবসরও বেশ জটিল ছিল। ২০১৪ সালে অবসর নিয়েছিলেন জাভেদ ওমার। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ৭ বছর পর অবসর ঘোষণা করেন তিনি। মনে করা হয় ওমারকে দলে নেওয়া হবে কি হবে না, সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে কোনও কিছু জানতে না পেরে বিরক্ত হয়ে অবসর নেন তিনি।

মাশরফি মোর্তাজা, বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। তাঁর অবসরের সময় নিয়ে বোর্ডের সঙ্গে গণ্ডগোল প্রকাশ্যে চলে আসে। তার পর থেকে আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

অভিষেক টেস্টে জয় পেয়েছিলেন, শেষ টেস্টেও জয়। মাহমুদুল্লা বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকে। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন তিনি। টি২০ সিরিজে দলকে নেতৃত্বও দেবেন। ক্রিকেট মঞ্চে এখনও থাকছেন মাহমুদুল্লা

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories