Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

“পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন।”দাবী মানবাধিকার কমিশনের

“পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। আছে শাসকের আইন।” ভোট পরবর্তী অশান্তির অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এই ভাষাতেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হল জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission of India) রিপোর্টে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের সুপারিশও করেছে কমিশন। এক কথায় বিস্ফোরক। ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট জমা দেয় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষিতে জেলায় জেলায় গিয়ে কমিটির সদস্যদের যে অভিজ্ঞতা হয়েছে তা নথিবদ্ধ করা হয়েছে নথিতে। এতে দাবি করা হয়েছে, এত হিংসাত্মক ঘটনার পরও ক্ষতিগ্রস্তদের প্রতি রাজ্য সরকারের চরম উদাসীনতা প্রতিফলিত হয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), পার্থ ভৌমিক (Partha Bhowmick), উদয়ন গুহরা (Udayan Guha) কুখ্যাত দুষ্কৃতী। শওকত মোল্লা, শেখ সুফিয়ান, কেরিম খানরা গুন্ডা। ভোট পরবর্তী অশান্তি (Bengal Post Poll Violence) নিয়ে চূড়ান্ত রিপোর্টের সঙ্গে দেওয়া অ্যানেক্সচারে বিস্ফোরক দাবি জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission of India)। উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট। পাল্টা দাবি তৃণমূলের (TMC) মন্ত্রী-বিধায়কদের জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় নাম রয়েছে, প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের (Khokan Das) নামও।রিপোর্টে সরাসরি উল্লেখ করা হয়েছে প্রধান বিরোধী দলের সমর্থকদের ওপর প্রতিশোধমূলক হিংসা চালিয়েছে শাসকদল।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories