Sunday, September 6, 2026
28 C
Kolkata

জাপানে পরমাণু বোমা হামলা চালানোর হুমকি দিল চীন, তাইওয়ানকে সাহায্য বন্ধ করার হুশিয়ারি

নিউজ ডেস্ক : বিশ্বে প্রথম এবং একমাত্র পরমাণু হামলার শিকার হওয়া দেশ সূর্যোদয়ের দেশ এবং প্রযুক্তির জগতে অন্যতম অগ্রগণ্য দেশ জাপান। তবে গতবার সেখানে পরমাণু হামলা চালিয়েছিল তাদের বর্তমান বিশ্বের সেরা মিত্র দেশ আমেরিকা। কিন্তু এবার পরমাণু হামলার হুমকি দিল প্রতিবেশী দেশ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের উদীয়মান পরাশক্তি চীন। কারণ, চীনের দাবিকৃত ভূখণ্ড তাইওয়ানকে চীনের বিরুদ্ধে সাহায্য প্রদান।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে জাপানের উপর আণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে চিনের কমিউনিস্ট পার্টি (CCP)।

 

তাইওয়ান নিউজ সূত্রে খবর, রবিবার ইউটিউবের মতো চীনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ‘শিগুয়া’-তে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে জাপানের উদ্দেশে চীনা কমিউনিস্ট পার্টি বার্তা দিয়েছে, জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমায় তার জবাব দেয়া হবে।

 

 

 

চীন যদিও যুদ্ধে ‘ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক’ বা প্রথম আণবিক হামলা না চালাতে বদ্ধপরিকর। কিন্তু জাপান এক্ষেত্রে ব্যতিক্রম। অর্থাৎ সোজা কথায় তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাতে পিছপা হবে না চীন।

 

ওই ভিডিওতে আরো বলা হয়েছে, তাইওয়ান চীনের অংশ। দ্বীপরাষ্ট্রটিকে ‘মুক্ত করার’ অভিযান চালাবে বেজিং। পশিমা মিডিয়ার খবর, বহু দিন থেকে তাইওয়ান দখলের নিল নকশা তৈরি করছে চীন। খুব শীঘ্রই তাইওয়ান দখলের পরিকল্পনা আছে ড্রাগনের। আর সেই কাজে বাধা দিলে যুদ্ধ হবে। আর ফল ভোগ করতে হবে টোকিওকে। হুমকি বেইজিং এর।

 

উল্লেখ্য, ‘ঠান্ডা লড়াই’য়ের পরবর্তী সময়ে সামরিক শক্তির সমীকরণ পালটে দিয়ে দ্রুত উত্থান ঘটছে চীনের। আর ‘ড্রাগন’-এর আগ্রাসনে এশিয়া মহাদেশে ক্ষমতার বর্তমান ভরকেন্দ্র রীতিমতো বদলে যাচ্ছে। পরিস্থিতি আরো জটিল করে বেশ কয়েকবার গায়ের জোরে তাইওয়ান দখল করার হুমকি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এহেন পরিস্থিতিতে গত মার্চ মাসে কমিউনিস্ট দেশটির কার্যকলাপ নজরে রেখে নয়া চুক্তিতে সই করেছে আমেরিকা ও তাইওয়ান।

 

সমুদ্রে চীনা নৌবহরের আগ্রাসী কার্যকলাপের কথা মাথায় রেখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে। তাইওয়ান সহ গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন মোকাবিলায় আমেরিকা জাপান, অস্ট্রেলিয়া, ভারত সহ বহু দেশকে সঙ্গে নিয়ে রণকৌশল সাজাচ্ছে। দক্ষিণ চীন সাগরে ও উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories