Friday, March 6, 2026
24.4 C
Kolkata

উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা হচ্ছেন কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর

আরও এক নতুন পালক জুড়ল উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার মুকুটে। রুমানাকে করা হচ্ছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের অ্যাম্বাসাডর। রুমানাকে সংবর্ধনা দেওয়া হয় শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ঐ অনুষ্ঠানে জানান, রুমানাকে করা হবে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন রুমানা উচ্চ মাধ্যমিকে।

জেলাশাসক এদিন জানান, ‘আমরা খুবই গর্বিত। আমাদের জেলা থেকে একজন ছাত্রী প্রথম হয়েছে। একজন ছাত্র অষ্টম হয়েছে। দু’জনকে সংবর্ধনা জানালাম। রুমানাকে রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রীর অ্যাম্বাসাডর করা হবে।

উনি যা অর্জন করেছেন, তাতে যাতে বাকি পড়ুয়ারা উদ্বুদ্ধ হয়, সেই প্রচেষ্টা চালানো হবে।’

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ‘মুর্শিদাবাদ বরাবরই ঐতিহাসিক ছিল, আছে এবং থাকবে। আমাদের জেলার ছাত্রী আমাদের গর্বিত করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল।’ এদিন জেলার আরও এক কৃতী ছাত্র প্রীতম চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয় রুমানার পাশাপাশি ।

প্রসঙ্গত, ফল ঘোষণার সময় পরীক্ষার্থীর নাম না করেই উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি বলেন, ‘উচ্চ মাধ্যমিকে একক ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক মুসলিম কন্যা। মুর্শিদাবাদ জেলার এক মুসলিম গার্ল’। নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে যায় মহুয়ার এই মন্তব্য নিয়ে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories