Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ঘৃণা ছড়ানো নিয়ে বিজেপি নেতা কপিল মিশ্র-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল জুকারবার্গ

এনবিটিভি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্যের রূপরেখা বোঝাতে বিজেপি নেতা কপিল মিশ্রের বিতর্কিত মন্তব্যের উদাহরণ টানলেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। এই বছরের ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি নেতা, যেই হুমকির পরই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৫৫ জনের মৃত্যু হয়, উস্কানিমূলক মন্তব্যের সীমারেখা বোঝাতে সেই পোস্টের কথা উল্লেখ করলেন জুকারবার্গ। যদিও বিজেপি নেতার নাম ব্যবহার করেননি তিনি।

গত মঙ্গলবার নিজের কর্মচারীদের সাথে করা একটি ভার্চুয়াল বৈঠকে জুকারবার্গ বলেন, “ভারতেও এরকম অনেক ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেখানে কেউ একজন বলেছিলেন, ‘পুলিশ যদি এই বিষয়টিকে গুরুত্ব না দেয়, তাহলে আমাদের সমর্থকরা ওখানে যাবে এবং রাস্তা থেকে ওদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেবে।’ এটি হলো সরাসরি উস্কানিমূলক মন্তব্য করে সমর্থকদের উৎসাহিত করা। আমরা এই পোস্টটি মুছে দিই।  আমরা জানি কোনটা সরাসরি উস্কানিমূলক মন্তব্য আর কোনটা না। আমাদের কাছে এর নজির রয়েছে।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories