Saturday, September 5, 2026
28 C
Kolkata

দেড় বছরের মধ্যে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল, বললেন অভিষেক

আগরতলা: বর্তমানে ত্রিপুরা সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন,  ‘ত্রিপুরায় অতিথি দেব ভবঃ-র নামে যে ঘটনা ঘটেছে, সবাই দেখেছে। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম।  মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাতে না পৌঁছতে পারি, তার জন্য সবরকম চেষ্টা করেছে বিজেপি। লাঠি, বাঁশ, রড দিয়ে মারা হয়েছে। আমার সঙ্গে থাকা ৩ নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে।  আমাকে আটকাতে ১০০ মিটার ছাড়া ছাড়া রাস্তা অবরোধ করা হয়েছে।ত্রিপুরেশ্বরী মন্দিরে না পৌঁছতে পারি, সবরকম চেষ্টা করেছে।

 

তিনি আরও বলেছেন, ‘আমাদের যত তাতাবে, তত শক্তিশালী হবে তৃণমূল। ত্রিপুরার মানুষকে স্বাধীন করতে দৃঢ়ভাবে এগোবে তৃণমূল।  মানুষ হাত নেড়ে, দোকান থেকে এসে আশীর্বাদ করেছে।  দায়িত্ব নেওয়ার পর অন্য রাজ্যে পা রেখেছি।  বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের নিদারুণ উদাহরণ সবাই দেখতে পেয়েছে। একজন সাংসদের ওপর এ ধরনের আক্রমণ বিজেপির গুণ্ডারা করেছে। তাহলে সাধারণ মানুষ, ত্রিপুরায় নারী নিরাপত্তা কোথায় ?’

অভিষেকের অভিযোগ, ‘ত্রিপুরার পুলিশ নিষ্ক্রিয়।  পুলিশকে সরকারের নির্দেশ পালন করতে হয়, পুলিশকে দোষারোপ করব না। লড়াই আজ থেকে শুরু হল। আজকের তারিখ লিখে রাখুন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল। জহ্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করেছে বিজেপি। বিপ্লব দেব ও বিজেপির ক্ষমতা থাকলে আটকে দেখাক। আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।’

 

হুঙ্কার দিয়ে অভিষেক বলেছেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃনমূল সরকার। লিখে রাখুন তারিখটা।

 

 

 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories