Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বড় ভাইকে হত্যা মামলায় কারাগারে অন্তরীণ হাজতির মৃত্যু

শামীম সরকার স্টাফ রিপোর্টার
শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি (৫৫) নামে এক হাজতি মারা গেছেন।

গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে সোমবার ভোররাত ৪টা ৫০মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজতি শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের হারুন-অর-রশীদের ছেলে।

বড় ভাইকে খুন করার অভিযোগে পাকুন্দিয়া থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে ২০১৯ সালের ২৪ আগস্ট থেকে তিনি এ কারাগারে অন্তরীণ ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাজতি শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষীদের প্রহরায় চিকিৎসা দেয়া হয়েছিল।

সেখান থেকে রিলিজ পাওয়ার পর থেকে তিনি জেলা কারাগার হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুততম সময়ের তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভোররাত ৪টা ৫০মিনিটে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজতির মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদের জানানো হয়েছে বলেও জানিয়েছেন জেল সুপার মো. বজলুর রশীদ।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতি নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পর পরিবার ও আত্মীয়স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন জেল সুপারিন্টেন্ডেন্ট মো: বজলুর রহমান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories