Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরি চাঁচলে

মালদা: একটি দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল‍্য ছড়াল মালদহের চাঁচলের ধানগারা অঞ্চলের বালুয়াঘাট এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বালুয়াঘাট স্ট‍্যান্ডে রাফিকুল হোসেন নামে এক ব্যক্তির একটি মুদিখানার দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তাঁর চক্ষু চড়কগাছ। দোকানের তালা ভেঙে চুরি হয়েছে মুদি ভান্ডারের যাবতীয় সামগ্রী। এছাড়াও কেস বাক্সে মজুত ছিল হাজার তিনেক টাকা। সেটাও চুরি যায় বলে দাবি করেছেন দোকান মালিক। গোটা ঘটনার বিবরণ নিয়ে মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন ওই দোকান মালিক। পুলিশ যেন চোরদের চিহ্নিত করে সেই দাবি তুলেছেন ওই মুদি ব‍্যবসায়ী। লকডাউনে কাজ হারিয়েছেন অনেকই। যে যার পেশায় নিযুক্ত ছিল,সেটাই আকড়ে ধরে রেখেছে। সেই মোতাবেক রাফিকুল হোসেনও তাঁর ক্ষুদ্র ব‍্যবসাটিকে আকড়ে ধরে রেখেছিলেন।

 

একটি ছোট্ট ঘুমঠিতেই চলছির তাঁর ব‍্যবসা। চোরেদের কর্মকান্ডে সেই ব‍্যবসাটিও টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে তাঁর।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories