Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতা রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা পাশে দাঁড়ালেন ইউএনও

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :- পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতা রাস্তায় ফেলে গেলেন চার সন্তান।
সোমবার রাতে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনার সত্যতা জানতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো। আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। খুঁজে বের করেন চার ছেলেকে। ঘটনাটি ঘটে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয়দের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিবরণ শোনেন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবি (৮৬)কে রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ইউএনও।
এদিকে বৃদ্ধ পিতা মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার উপজেলা প্রশাসন স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বহন করবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories