Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সিংড়ায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, ওসি নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ¦ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা রহমান আঁখি, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ২৬ বছর বয়সে স্বপরিবারের হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories