Saturday, September 5, 2026
28 C
Kolkata

আরও এক ভুয়ো আইপিএসকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বালি, ৬ অগাস্ট: আরও এক ভুয়ো আইপিএসকে (Fake IPS) গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম অঙ্কিত কুমার সিং। তিনি হাওড়া জেলার বালির বাসিন্দা। কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃত নিজেকে সাইবার ক্রাইম থানার অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে, অঙ্কিত কুমার বিভিন্ন লোককে টেক্সট পাঠাতেন এই বলে যে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে। ব্যপারটা মিটিয়ে দিতে পারে বলে সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এর পর তিনি ২ হাজার থেকে ১ লাখ টাকা দাবি করতেন। এই কাজ করতে তিনি ব্যবহার করতেন কলকাতা পুলিশের লোগো। এছাড়াও লোকজনকে বিশ্বাস করাতে ব্যবহার করতেন ইন্টারনেট থেকে নেওয়া পদস্থ আইপিএস অফিসারের ছবি।

বেশ কয়েকদিন ধরেই অঙ্কিতের বিষয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল। অবশেষে গতকাল রাতে বালি থেকে অঙ্কিত কুমার সিংকে গ্রেফতার করা হয়। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories