Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে অ্যান্ডারসনের প্রথম বলেই আউট কোহলি, হঠাৎ চাপে ভারত

নটিংহ্যাম:দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের সামান্য পর থেকেই সেই যে বৃষ্টি শুরু হয়েছিল, তা আর থামল না। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কার্যত দুটি সেশন ভেস্তে গেল। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ তুলেছে ভারত।

প্রথম সেশনে আগাগোড়া চালকের আসনে ছিল ভারত। রোহিত শর্মা এবং কেএল রাহুল ইংরেজ বোলারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি। জেমস অ্যান্ডারসন, অলি রবিনসনরা এই দুই ভারতীয় ব্যাটসম্যানের মনঃসংযোগ কিছুতেই ব্যাহত করতে পারছিলেন না। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ বলে সাফল্য পায় ইংল্যান্ড।

রবিনসনের বলে পুল করতে গিয়েছিলেন রোহিত। স্যাম কারেনের হাতে ক্যাচ দেন। ৯৭ রানের জুটি থামে সেখানেই। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর অন্য চেহারায় ধরা দেয় ইংল্যান্ড। যে অল্প সময় খেলা হয়েছে তার মধ্যেই তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছে তারা।

প্রথমে ফিরে যান চেতেশ্বর পূজারা। অ্যান্ডারসনের বলে উইকেটকিপার জস বাটলারের হাতে ক্যাচ দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ইংল্যান্ডের মাটিতে ফের ব্যর্থ তিনি। পরের বলেই ভারতকে বিরাট ধাক্কা দিয়ে কোহলীকে তুলে নেন অ্যান্ডারসন। ইংরেজ বোলারের প্রথম বলেই খোঁচা দিয়েছিলেন কোহলী। বাটলারের ক্যাচ ধরতে অসুবিধা হয়নি। ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচে খাতাই খুলতে পারলেন না কোহলী।

রহাণে আউট হলেন রাহুলের সঙ্গে বোঝাপড়ার অভাবে। পয়েন্টে শট মেরে রান নিতে গিয়েও থেমে যান রাহুল। উল্টো দিকে থাকা রহাণে ততক্ষণে বেশ কিছুটা পথ পার করে ফেলেছিলেন। ক্রিজে ফেরার আগেই জনি বেয়ারস্টোর থ্রো সরাসরি উইকেট ভেঙে দেয়।

দলের প্রথম সারির চার ব্যাটসম্যান ফিরে যাওয়ায় কিছুটা হলেও চাপে রয়েছে ভারত। কারণ, আশা ভরসা বলতে এখন পড়ে রয়েছেন রাহুল এবং ঋষভ পন্থই। তৃতীয় দিনে আপাতত ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে যত বেশি সম্ভব লিড নেওয়াই লক্ষ্য থাকবে ভারতের।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories