Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

জোটে ধস! হরিশ্চন্দ্রপুরে সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগ দিলেন প্রধান -সহ পাঁচ শতাধিক কর্মী

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে মালদা জেলায়৷ বৃহস্পতিবার ফের বড়সড় ভাঙন হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কংগ্রেস ও সিপিআইএম শিবিরে৷ বিরোধী শূন্য হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েত। তাই সিপিআইএমের দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃনমূলের দখলে। খুশিতে মিষ্টি মুখ করালেন ব্লক সভাপতি।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সিপিআইএম পরিচালিত মালিওর-২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তরিনা খাতুন,কংগ্রেস দলের উপ-প্রধান দিলিপ দাস ও কংগ্রেসের পঞ্চায়েতে সমিতির সদস্য গৌতম মহালদার সহ কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য‌ দুই জন ও সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য একজন সহ মোট ছয়জন এবং প্রায় পাঁচ শতাধিক সাধারণ কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে খবর।

এদিন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ হজরত আলী।

উপস্থিত ছিলেন মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের সভাপতি আজিজুর রহমান ও হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি সেতাবুর রহমান সহ পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বরা।বৃহস্পতিবারের যোগদান কর্মসূচি ঘিরে কার্যত উৎসব মঞ্চে পরিণত হয় তৃণমূলের কার্যালয় চত্বর ৷

ব্লক সভাপতি মহম্মদ হজরত আলী বলেন, ‘‘একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন,তাতে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে তৃণমূলে যোগদান করছেন৷হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের অন্তর্গত ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮ টি তৃনমূল কংগ্রেস পরিচালিত ছিল। একমাত্র মালিওর-২ গ্রাম পঞ্চায়েত সিপিআইএম পরিচালিত ছিল।মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধান,উপ প্রধান সহ মোট ছয়জন ও প্রায় পাঁচ শতাধিক সাধারণ কর্মী তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন।”

যোগদানকারী সিপিআইএম পঞ্চায়েত প্রধান তরিনা খাতুন বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম ৷’’

কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্দুল মাতিন বলেন,’মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলাম।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories