Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

ত্রিপুরায় কোভিড বাড়বাড়ন্ত ঠেকাতে জারি রয়েছে নৈশ কার্ফু। আর সেই নৈশ কার্ফু ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা খতিয়ে দেখতে বের হন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে ছিল দেহরক্ষী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। আইজিএম চৌমুহনীর কাছে বিপ্লব দেব এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা দাঁড়িয়ে ছিলেন।

সেইসময়ই দ্রুত গতিতে একটি গাড়ি বিপ্লব দেবের দিকে ধেয়ে আসে। ফুটপাতে উঠে অল্পের জন্য রক্ষা পান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে খুনের চেষ্টার অভিযোগে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় ৩ জনকে।

ধৃত ৩ জনের বিরুদ্ধে একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইজিএম চৌমুহনীর কাছে যখন বিপ্লব দেব দাঁড়িয়ে ছিলেন ঠিক তখনই ওই গাড়িটি দ্রুত গতিতে ধেয়ে আসতে থাকে। এটি প্রথম নজরে আসে বিপ্লব দেবের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর।

ওই পুলিশ কর্মী চিত্‍কার করে মুখ্যমন্ত্রীকে সতর্ক করতেই বিপ্লব দেব ফুটপাতে উঠে কোনওক্রমে রক্ষা পান। ফুটপাতের পাশ দিয়ে গাড়িটি বেরিয়ে যায়। এই ঘটনায় ধৃতদের নাম গৈরিক সাহা, আমন সাহা এবং শুভম সাহা। ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে ব্যাখ্যা করা হচ্ছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories