Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ফের চমক, দেশের মাটিতে দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজ জয় বাংলাদেশের

ঢাকা:সিরিজে এখনও দুই ম্যাচ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচেই জিতে গেল তারা।

শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারায় অস্ট্রেলিয়াকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২৩ রানে।

 

স্বপ্নের ফর্মে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। উল্টো দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, তত চিন্তার ভাঁজ বাড়ছে অস্ট্রেলিয়ার।

শুক্রবার বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১১৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। মাহমুদুল্লাহ ৫২ রান করেন। তাঁর ৫৩ বলের ইনিংসে ৪টি চার রয়েছে। নাসুম ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। মুস্তাফিজুর উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ৯ রান দেন।

 

মাহমুদুল্লাহ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মাত্র তিন রানের মধ্যে মহম্মদ নঈম (১) ও সৌম্য সরকার (২) ফিরে যান। দুটি উইকেট নেন জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন শাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। শাকিবের (২৬) সঙ্গে মাহমুদুল্লাহ তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। শাকিবকে ফেরান জাম্পা। পরের উইকেটে আফিফ হোসেনের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক ২৯ রান যোগ করেন। সপ্তম উইকেটে তিনি এবং মেহেদি হাসান আরও ৩০ রান যোগ করেন।

বাংলাদেশ ইনিংসের শেষ তিন বলে মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর (০) ও মেহেদিকে (৬) আউট করে হ্যাটট্রিক করেন নাথন এলিস। এই জোরে বোলারের এটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ ছিল।

 

কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের যা হাল, তাতে এলিসের পারফরম্যান্স কোনও কাজে লাগেনি। রান তুলতে হিমসিম খেয়ে যান অসি ব্যাটসম্যানরা। নাসুম ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। শাকিব ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন। শোরিফুল ইসলাম ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (৫১), বেন ম্যাকডারমট (৩৫) ছাড়া কেউ ভাল রান পাননি।

এই সিরিজে বাংলদেশের বোলারদের বিরুদ্ধে রানই করতে পারছেন না অসি ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে বাংলাদেশের ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া ১০৮ রানের বেশি করতে পারেনি। পরের ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান তোলে।

 

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories