Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পর্নোগ্রাফি আইনে মামলা পাইকগাছায় অন্তরঙ্গ ছবি ফেসবুকে সাবেক স্বামী আটক

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-খুলনার পাইকগাছায় গত শুক্রবার সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেওয়াই সাবেক স্বামী গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার বাদী মেয়ের পিতা সোহরাব শেখ।তিনি জানান, উপজেলার নোয়াকাটি গ্রামের মুজিবর শেখের ছেলে আবু সাঈদ বাপ্পির সাথে আমার মেয়েকে ১৮ অক্টোবর ২০২০ তারিখে বিয়ে হয়। মাদকসেবী, চরিত্রহীন ও যৌতুকলোভী অভিযোগে আমার মেয়ে ৩ জুলাই তাকে তালাক দেয়। এরপরও বার বার আবু সাঈদ বাপ্পি আমার মেয়েকে বিরক্ত করে। এমনকি স্বামী-স্ত্রী থাকা কালে অন্তরঙ্গ ছবি কম্পিউটারে বানিয়ে তার নিজ ফোনে সাবেক স্ত্রীর নামে একটি আইডি খুলে ছড়িয়ে দেয়। যাহা ব্যাপক প্রচার হয়।যার ফলে আবু সাঈদ বাপ্পিকে আসামি করে সোহরাব শেখ বাদী হয়ে পাইকগাছা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বাপ্পিকে পুলিশ তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। ওসি এজাজ শফী জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় আসামী বাপ্পিকে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories