Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সংসারে অভাব-অনটনের জের, স্ত্রী’কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন যুবক!

বাসন্তী: দীর্ঘদিন থেকে চলছে লকডাউন। নেই কোন কাজ। সংসারে অভাব অনটন বেড়েই চলেছে। তাই স্বামীকে বলেছিলেন কাজের যাওয়ার জন্য। আর তাতেই ক্ষুব্ধ হয়ে নিজের স্ত্রীকে খুন করলেন দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার ভরতগড় গ্রামের বাসিন্দা নিতিশ মন্ডল।নিহত মহিলার নাম কবিতা মন্ডল। বয়স ৪৭ বছর। পুলিশ এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ।

জানা গিয়েছে,  এদিন সকালে নিতিশ মণ্ডলের স্ত্রী তাঁকে কাজে যাবার কথা বললে ক্ষুব্ধ হয়ে কুড়ুল দিয়ে় কুপিয়ে হত্যা করে কবিতা মন্ডলকে। তবে স্থানীয় মানুষের অভিযোগ জমিতে ধান রোয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়, সেখান থেকেই স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করে মারে।  ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়।

 

এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাসন্তী থানায় নিয়ে আসে। গৃহবধূর স্বামী নিতিশ মন্ডলকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

এরসাথে সাথে আরো একটি দিকও উঠে আসছে। স্থানীয়রা বলছেন, ধান রোয়াকে কেন্দ্র করে এই দুর্ঘটনা। তবে অভাব অনটনের জন্যই এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবী করছেন অনেকেই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories