Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিজের ঘরে অগ্নিদগ্ধ মহিলা, আত্মহত্যা নাকি পরিকল্পিত, অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ

 মালদা: নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। রবিবার সকালে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম অলোকা দে (৪৫)। তিনি ইংরেজবাজার শহরের একটি হোটেলে রান্নার কাজ করতেন। মালদা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি সাহাপুরের বাজার পাড়ায়। তাঁর স্বামী দিলীপ দে ভ্যানচালক। দুই ছেলেও বিভিন্ন কাজ করে। এদিন সকালে স্বামী ও ছেলেরা বাইরে কাজে চলে গিয়েছিলেন। সে সময় বাড়িতে একাই ছিলেন অলোকা। সকাল ন’টা নাগাদ প্রতিবেশীরা চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছে অলোকার শরীর। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘরেই পুড়ে যান তিনি। খবর পেয়ে স্বামী ও ছেলেরা ছুটে আসে বাড়িতে। এরপর দরজা ভেঙে অলকার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories