Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

টাঙ্গন নদীতে সুতি ফাঁদ বসিয়ে চলছে অবৈধভাবে মৎস্য শিকার

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের কোয়েল ও বোরখৈর কলোনি এলাকায় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে টাঙ্গন নদীতে চলছে মাছ শিকার। অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় টাঙ্গন নদীতে সুতি ফাঁদ বসিয়ে নদীর প্রবাহমান জল সম্পূর্ণরূপে আটকে দিয়ে অবাধে মাছ শিকার করে চলেছে। এই সুতি জালের ফাঁক থেকে বাদ যায় না নদীর ছোট-বড় কোন মাছই। নদীর সমস্ত মাছ একসাথে ছেঁকে ধরে নেওয়ার ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি টাঙ্গন নদীর স্বাভাবিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। অবৈধ পদ্ধতিতে নদীতে মাছ ধরার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী থেকে শুরু করে বুনিয়াদপুরের পরিবেশবিদদের মধ্যে। অবিলম্বে টাঙ্গন নদীতে অসাধু পদ্ধতিতে সুতি ফাঁদ বসিয়ে মাছ ধরা বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন জেলার সকল স্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ জন।
এই প্রসঙ্গে এলাকার এক মহিলা কল্লতা রায় বলেন” দীর্ঘদিন ধরেই সূত্রপাত বসানোর ফলে এলাকার জমি জমা এবং নদীর তীরবর্তী শ্মশানঘাট ভেঙে চলেছে আমরা চাই সুতি ফাঁদ বসা বন্ধ হোক”।
জেলার পরিবেশপ্রেমী অমর পাল জানিয়েছেন “মানুষের সচেতনতার অভাবে এরফলেই নদীর জল আটকে চলছে অবৈধ প্রক্রিয়ায় মৎস্য শিকার। সাময়ীকভাবে বেশি পরিমাণ মাছ ধরা পড়লেও পরবর্তীতে মৎস্যজীবীরা এই সমস্যায় পড়বেন মাছের অভাবে”।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories