Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কোচবিহারের সুনীতি একাডেমিতে একাদশ শ্রেণীর ভর্তিতে উঠল অনিয়মের অভিযোগ

প্রেস রিলিজ

কোচবিহার শহরের সুনীতি একাডেমিতে একাদশ শ্রেণীর ভর্তির লিস্টে অনিয়মের অভিযোগ রয়েছে। এখানে বাইরের ছাত্রীদের জন্য বিজ্ঞান বিভাগে ৫৫টি আসন রয়েছে। গত ৯-৮-২০২১ তালিকা বের হয়েছে। কিন্তু বেশ কিছু অসমামঞ্জস্য দেখা যাচ্ছে। এবিষয়ে আমরা কয়েকজন আজ গতকাল ১০/৮/২০২১ স্কুলের হেড মিস্ট্রেসের সাথে কথা বলতে যাই। কিন্তু তিনি বা স্কুলের তরফে যা উত্তর দিয়েছে তা সন্তোষজনক নয়। আমরা রিজার্ভেশনের নিয়ম দেখতে চাইলে তারা সেটা দেখান। কিন্তু তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রশ্ন করা হলে আর প্রশ্ন উত্তর দিতে অস্বীকৃতি জানায়। আজ ১১-৮-২০২১ উক্ত বিষয়টি নিয়ে Backword Class wellfare এর District welfare Officer সোনম দোমা ভুটিয়ার WBCS (Exe) সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির সঠিক তদন্ত ও সমাধান চেয়ে স্মারকলিপি প্রদান করা হয় নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা ১ নং ব্লক কমিটির তরফে। স্মারকলিপি প্রদানের নেতৃত্বে ছিলেন ব্লক কমিটির সম্পাদক বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী।  সঙ্গে ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কাওসার আলম ব্যাপারী, সাহানুর হোসেন ( টোটন), সাহনোয়াজ ইসলাম, আবুল কালাম আজাদ, সামিম ইসলাম সহ অন্যান্যরা।

যে অসামঞ্জস্যগুলি দেখা যাচ্ছে:

1. নোটিশে বলা আছে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হলে মাধ্যমিকের রেজাল্টে বিজ্ঞান বিভাগে 75% ও মোট 70% বা তার বেশি পেতে হবে। কিন্তু এর থেকে কম নম্বর পেয়েও অনেকজন লিস্টে জায়গা পেয়েছে। কিভাবে পেল? ৫৫ জনের মধ্যে মোটামুটি ২৫ জনের নম্বর বিজ্ঞান বিভাগে ৭৫% এর কম রয়েছে।

2. 55 টা সিটের মধ্যে 24 টাই SC এবং 13 টা ওবিসি বি কে দেওয়া হয়েছে। কোন নিয়মে এই রিজার্ভেশন দেওয়া হলো?
এবিষয়ে প্রশ্ন করা হলে তারা যে নিয়ম দেখালেন, তাতে পরিস্কারভাবে এসসি/এসটি ২২%, ওবিসি এ 10% ও ওবিসি বি 7% লেখা রয়েছে। এই অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন করা হতেই স্কুলের এক শিক্ষিকা ক্ষেপে যান ও আমাদেরকে বের করে দেন। হেড মিস্ট্রেস জানান, তিনি আমাদের সাথে কোনো কথা বলতে পারবেন না।
3. রিজার্ভেশন এর সাধারণ নিয়ম মানলেও ওবিসি বি এর জন্য অন্তত ৬ টি সিট থাকার কথা। কিন্তু তালিকায় মাত্র ৩ জনকে স্থান দেওয়া হয়েছে। বাকি ৩টি সিট নিয়ে প্রশ্নের কোনো জবাব দিতে চান নি।
4. এসসি বিভাগে বাইরের স্টুডেন্ট নেওয়া হলেও ওবিসি এ বিভাগে বাইরের কোনো স্টুডেন্ট নেওয়া হয় নি। এবিষয়ে তাঁদের যুক্তি, এসসি ছাড়া আর কোনো বিভাগে বাইরের স্টুডেন্ট এর জন্য সিট ছিল না।
ধন্যবাদান্তে
আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী
সম্পাদক
নস্যশেখ উন্নয়ন পরিষদ
কোচবিহার ১ নং ব্লক কমিটি
১১-৮-২০২১ ইং
Contact 8250098824/7679607453

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories