Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

“কন্যাশ্রী” বদলে “কন্নাশ্রী”;প্রতিবাদ জানাতে গিয়ে বিপাকে দিলীপ

বাংলায় নারী নিরাপত্তা ইস্যুতে বুধবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি সাংসদরা। কিন্তু তাল কাটল পোস্টারের লেখা নিয়ে!

ঠিক কী ঘটেছিল? দিল্লিতে প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ-সহ বিজেপি সাংসদরা। যদিও সব বিক্ষোভ, আক্রমণের ঊর্ধ্বে উঠে পোস্টারের বানান ঘিরেই বিড়ম্বনার মধ্যে পড়তে হল বিজেপি-র রাজ্য সভাপতিকে। যে প্ল্যাকার্ড নিয়ে দিলীপ বিক্ষোভ দেখাচ্ছিলেন তাতে লেখা ছিল, ‘কন্যাশ্রী চাই না। সম্মান চাই।’ কিন্তু দেখা যায়, প্ল্যাকার্ডে কন্যাশ্রীর বদলে লেখা ‘কন্নাশ্রী’। এমনকি ‘চাই’-এ ‘ই’-এর মাত্রাও উল্টে গিয়েছে।এই ছবি সামনে আসতেই তুমুল রসিকতা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটমাধ্যমে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে প্ল্যাকার্ড বদলে ফেলেন দিলীপ। বানান নিয়ে দিলীপকে ব্যঙ্গ করেছে তৃণমূলও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories