Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

মামার বাড়িতে দাদু,মামা ও দাদার যৌন হেনস্থার শিকার নাবালিকা

মামার বাড়িতে দিনের পর দিন যৌন হেনস্তার শিকার ৭ বছরের নাবালিকা (Minor girl)। নাবালিকার দাদু, মামা ও দাদা তার উপরে এই অত্যাচার চালিয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে চাঞ্চল্যকর ঘটনাটি চেন্নাইয়ের (Chennai) মাডিপাক্কম এলাকার। ধৃত দাদু ও মামাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে নাবালিকার দাদাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৬২ বছরের দাদু মেয়েকে সাহায্য করা জন্য নাতি নাতনিকে নিজের বাড়িতে আনেন।

করোনাকালে অনলাইনেই ক্লাস তাই দাদুর বাড়ি থেকে পড়াশোনায় কোনও অসুবিধা হবে না বুঝে মা ছেলে মেয়েকে পাঠাতে দ্বিধা করেননি। দাদু চাড়া ৪২ বছরের মামাও সেই বাড়িতে থাকে। গত ২ আগস্ট দাদুর কাছে অঘোরে ঘুমোচ্ছিল নাবালিকা। সেই সময়ই তার উপরে যৌন নির্যাতন চালায় বৃদ্ধ। দাদুর এহেন আচরণে চমকে উঠে শিশুকন্যা ততক্ষণে মামার কাছে সাহায্যের জন্য ছুটেছে। তবে কপাল তার সত্যি খারাপ। মামাও একরত্তি ভাগ্নির শ্লীলতাহানির সুযোগ হাতছাড়া করেনি। আতঙ্কিত বাচ্চাটি তখন বছর ১৬-র দাদা কাছে সাহায্যের জন্য গেলেও সেখানেও তাকে যৌন হেনস্তার শিকার হতে হয়।

তবে এটি একদিনের ঘটনা নয়। নিয়মিত দাদু, মামা ও দাদা নাবালিকার উপরে যৌন নির্যাতন চালাতে থাকে। বিষয়টি তখনই প্রকাশ্যে আসে যখন ছেলেমেয়েকে দেখতে ওই বাড়িতে আসেন নাবালিকার মা। তিনি লক্ষ্য করেন ছোট মেয়ে ঠিকমতো হাঁটতে পারছে না। রোগা হয়ে গেছে। মেয়েকে চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যেতেই মায়ের কাছে সব বলে দেয় নির্যাতিতা। সব শুনে মাডিপক্কমের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পকসো অ্যাক্টে মামলা দায়েরের পর নির্যাতিতা নাবালিকাকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories