Wednesday, October 21, 2026
25 C
Kolkata

হাইকোর্টের নির্দেশ মেনে নন্দীগ্রাম মামলায় ৫ লক্ষ জরিমানা দিলেন মমতা

এনবিটিভি ডেস্ক: নন্দীগ্রাম মামলায় জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ নভেম্বর পরবর্তী শুনানি। সেদিন এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। মামলাটি অন্য়ত্র সরানোর আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সেকারণে আপাতত হাইকোর্টে শুনানি মুলতুবি রাখার আবেদন জানালেন তিনি।

একুশের বিধানসভা ভোটে শুরু থেকে নজর ছিল নন্দীগ্রামে। গণনার দিন কখনও এগিয়ে ছিলেন শুভেন্দু, তো কখনও মমতা (Mamata Banerjee)। একটা সময় সংবাদ সংস্থা এএনআই দাবি করে, ১২০০ ভোটে জিতে গিয়েছেন মমতা। যদিও রিটার্নিং অফিসার পরে জানান, ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছেন শুভেন্দু। কেন এমন হল? গণনায় কারচুরি অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এজলাস থেকে মামলাটি অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে।

অভিযোগ-পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শেষপর্যন্ত নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। সরে দাঁড়ানোর আগে তিনি বলেন, ‘যদি একজন আইনজীবী কোনও দলের হয়ে দাঁড়াতে পারেন। তখন তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে না। একজন বিচারপতিও সাধারণ মানুষ। তাঁরও কাউকে ভাল লাগতে পারে। তবে কাজের সঙ্গে এর কোনও যোগ নেই’। এমনকী, আদালতকে কলুষিত করার অভিযোগে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৫ লক্ষ টাকা জরিমানাও করেন তিনি। আদালতের নির্দেশ মেনে সেই জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে নন্দীগ্রামে ভোট সংক্রান্ত ইভিএম, ভিভিপ্যাট, গণনাকেন্দ্রের ভিডিয়োগ্রাফি-সহ যাবতীয় নথিপত্র যখন নির্বাচন কমিশনকে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তখন মামলাটি অন্যত্র সরানো আর্জি সুপ্রিম কোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টে পূর্ববর্তী বিচারপতি কৌশিক চন্দের রায়ের বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories