Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এবার ভোটে দাঁড়ানোর জন্য নতুনভাবে তৈরি হচ্ছেন কানহাইয়া কুমার

একদিকে বন্যা, আর অন্যদিকে গঙ্গার ভাঙন। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ মানুষ এই মুহূর্তে কার্যত দুর্যোগে চরম বিপদে। এই বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে দুয়ারে হাজির হচ্ছে ‘টিম কানহাইয়া’। সরকারি সাহায্য যেখানে পৌঁছচ্ছে না, সেখানে নৌকো, এমনকি হাতে বানানো ভেলায় করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ‘টিম কানাইয়া’।

গত ৭ দিন ধরে কাজ করছি আমরা। স্থানীয় মানুষের কাছে শুকনো খাবার, ওষুধ, জামা কাপড় পৌঁছে দিচ্ছি। ঠিক ক্রাউড ফান্ডিং না হলেও চারপাশের মানুষের থেকে সাহায্য নিচ্ছি। যে যা পারছেন, দিচ্ছেন। কিন্তু জলে ডুবে যাওয়া অনেক এলাকাতেই তা পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমাদের ছেলেরা ডিঙি, নৌকো নিয়ে সেসব এলাকায় ত্রাণ দিচ্ছেন।

২০২০ বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াননি কানহাইয়া কুমার। তবে এনডিএ বিরোধী ‘মহা জোট’ মঞ্চের থেকে তেজস্বী যাদব, রাহুল গান্ধীর সঙ্গে প্রচার চালিয়েছিলেন। ২৪৩ আসনের বিহার বিধানসভা নীতিশ কুমার নিজের দখলেই রেখেছেন। বিহারে আগামী বিধানসভা ভোটের আগেই ২০২৪ লোকসভা ভোট হবে দেশে। রাজনৈতিক মহল মনে করছে, জনসংযোগ এবং নিজের ইমেজ বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করেছেন এই সিপিআই নেতা। প্রথমবার ভোটে দাঁড়ানোর পর প্রচারপর্বে স্থানীয় মানুষের সঙ্গে ঠিক মত ‘যোগাযোগ’ তৈরি না হওয়ার অভিযোগ উঠেছিল। তাই কি এবার হাতে যথেষ্ট সময় নিয়ে মাঠে নেমেছেন কানহাইয়া কুমার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories