Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মুসলিমদের গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এবং অপরাধী সাব্যস্ত করতে বিতর্কিত বিল পাস আসামে

আসাম রাজ্যের বিধানসভায় পাস হয়েছে বিতর্কিত গরু সংরক্ষণ সম্পর্কিত বিল। সেখানে মন্দিরের পাঁচ কিলোমিটার পরিধির আশপাশে গরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিধানসভায় স্পিকার বিশ্বজিৎ দাইমারি গতকাল শুক্রবার (১৩ আগস্ট) গরু সংরক্ষণ বিল, ২০২১ পাস হয়েছে বলে ঘোষণা দেন।

বিল প্রসঙ্গে আসাম মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে বারাক গ্রামে গো মাংস নিয়ে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। ওই এলাকায় এমনকি মন্দিরেও গো মাংস পাওয়া গেছে। এই বিলের কোনো বাজে উদ্দেশ্য নেই। ধার্মিক মুসলিমরা এ নিয়ে কোনো আপত্তি তুলেনি।

এনডিটিভি জানায়, পাশ করা বিলে নিষিদ্ধ করা হয়েছে বাছুর থেকে শুরু করে ১৪ বছরের কম বয়সী গরু জবাই। সেইসঙ্গে পুরুষ ও স্ত্রী ষাঁড় ও মহিষ, গরু, গাভী, বাছুর, বকনা বাছুর ইত্যাদিকে গরু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় গরু পরিবহন না করার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গরু পরিবহন করতে হলে আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুমতিপত্র সঙ্গে নিয়ে গরু পরিবহন করতে হবে।
সূত্র : ইত্তেফাক

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories