Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রাক্তন আইপিএস, চিন্তায় বিজেপি

 

চাকরির মেয়াদ পূর্ণ করার আগেই তাঁকে কম্পালসরি রিটায়ারমেন্ট দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ সেই সিদ্ধান্তের প্রতিবাদেই এবার উত্তর প্রদেশ ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর যোগী আদিত্যনাথের বিরুদ্ধে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলেন৷ এ দিন অমিতাভ ঠাকুরের নিজেই এই ঘোষণা করেছেন৷

 

আগামী বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ যে কেন্দ্রেই দাঁড়াক না কেন, সেখানেই তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিতাভ ঠাকুর। তিনি বলছেন, এ তাঁর আদর্শের লড়াই। কে অমিতাভ ঠাকুর? আইপিএস অফিসার ছিলেন, তাঁর অভিযোগ ভুলভাল কারণ দেখিয়ে জোর করে তাঁকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করেছে কেন্দ্র সরকার, যার নেপথ্যে যোগীই। যোগীর আমলে উত্তরপ্রদেশে অগুনতি বেআইনি এবং অসাংবিধানিক কর্মকাণ্ড হয়েছে, তার অবসান ঘটাতেই যোগীর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন অমিতাভ ঠাকুর। সরকার পক্ষের সঙ্গে এই আইপিএস অফিসারের বিরোধ শুধু যোগীর আমলে, তা কিন্তু নয়। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সময়েও একই সমস্যা হয়েছিল। সর্বসমক্ষে মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেন ঠাকুর। ফল ভুগতে হয় হাতেনাতে। সাসপেন্ড হন তিনি এবং তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্ত করা হয়। সে যাত্রা সব অভিযোগ ধুলোয় মিশিয়ে দিয়ে কাজে পুনর্বহাল হন ঠাকুর। এরপর রাজ্যে পালাবদল হয়, কিন্তু আইপিএস অফিসারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে বিন্দুমাত্র উন্নতি হয়নি। যোগী সরকারের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে বিরোধিতা শুরু করেন তিনি। বিবাদ চরমে উঠলে তাঁকে আনফিট দেখিয়ে চাকরি থেকে অবসর নেওয়ানো হয়। চাকরির মেয়াদ কিন্তু ছিল ২০২৮ পর্যন্ত। অমিতাভ ঠাকুর এখন লক্ষ্য নিয়ে চলছেন। বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়া। আইপিএস অফিসারের ‘আদর্শের লড়াই’ কেমন ফল দেয় তা জানতে এখনও বছরখানেক অপেক্ষা করতে হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories