Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ভয়াবহ ভূমিকম্পে তছনছ হাইতি, মৃতের সংখ্যা পেরোল ১,৩০০

পোর্ট অঁ প্রিন্স: শনিবারের ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু মিছিল হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে। ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। সেই সব ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা উদ্ধারকারী দল মোতায়েন করেছে। প্রবল এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশে। এখনও পর্যন্ত প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে উঠেছে হাইতির একাধিক এলাকা। মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।  ২০১০-র শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি এখনও সামলে উঠতে পারেনি হাইতি। তারই মধ্যে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ।  দেশের দক্ষিণ-পশ্চিম তিবুরন উপদ্বীপের সেন্ট-লুই দ্যু সুদ শহরে উত্তর-পূর্বে ভয়ঙ্কর ভূ-কম্প অনুভূত হয়।

জনবহুল এই এলাকাতে কম্পনের ফলে আতঙ্কিত বাসিন্দারা সুরক্ষার জন্য ত্রস্ত হয়ে ওঠেন। ঘন জনবসতিপূর্ণ হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। দীর্ঘ ও প্রাথমিক কম্পন বেশিরভাগ ক্যারিবিয়ানরাই বুঝতে পেরেছিলেন। হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে প্রচুর ঘরবাড়ি, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি জরুরী অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। গীর্জা, হোটেল, হাসপাতাল এবং বাড়িঘর গুড়িয়ে গিয়েছে। এজেন্সি জানিয়েছে, এখনও বহু মানুষ জখম ও নিখোঁজ। ধ্বংসস্তুপ এখনও সরানো সম্ভব হয়নি। এই অবস্থায় সেখানে বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে অনুমান।

এদিকে, আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলি। ধ্বংসস্তুপের মধ্যে থেকে জীবিত অবস্থায় মানুষকে উদ্ধার করাই মূল লক্ষ্য হয়ে উঠেছে প্রশাসনের। প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারি মাসে ৭ মাত্রার ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল পোর্ট অঁ প্রিন্স শহর। সে সময় দু’লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories