Saturday, September 5, 2026
28 C
Kolkata

আফনিস্তানের ক্ষমতা নেয়ায় তালিবানকে অভিনন্দন জানালো হামাস

 

ইসরাইল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার সংগঠন হামাস আফগানিস্তানে তালিবানের রাষ্ট্রক্ষমতায় আরোহণ ও দেশটিতে মার্কিন সেনাদের বিগত দুই দশকের আগ্রাসনের অবসানের জন্য তালিবানকে অভিনন্দন জানিয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে হামাস ‌‘সমস্ত আফগান ভূখণ্ডে আমেরিকান দখলদারিত্বের পরাজয়কে’ স্বাগত জানিয়ে ‘গত ২০ বছর ধরে দীর্ঘ এক সংগ্রামের চূড়ান্ত পরিণতি হিসেবে তালিবানের এমন বিজয়ে তালিবানদের সাহসী নেতৃত্বের’ প্রশংসা করেছে। হামাস আফগানিস্তানের জনগণের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেছে, আমেরিকান সৈন্যদের উৎখাত প্রমাণ করে ‘জনগণের প্রতিরোধ, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের সংগ্রামী ফিলিস্তিনি জনগণের, সব সময় বিজয়ের দিকেই ধাবিত হয়।’

উল্লেখ্য, সশস্ত্র গোষ্ঠী তালিবান মাত্র ১০ দিনের ব্যবধানে আফগানিস্তান দখল করেছে। রবিবার তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারে ৩১ আগস্টের সময়সীমার দুই সপ্তাহেরও বেশি আগে তালিবান দেশ দখল করেছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা তাদের নিজ নিজ দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে ব্যস্ত। গতকাল রবিবার পুরোটা সময়জুড়ে এই বিষয়গুলোই ছিল সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে। ইসরাইলের অস্তিত্বের বিরোধী হামাস ফিলিস্তিনে নির্বাচনে জয়ী হওয়ার এক বছর পর ২০০৭ সালে গাজা উপত্যকা দখলের পর গাজা শাসন করে আসছে। ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
সূত্র : ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories