Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“জামা-কাপড় খুলে রাস্তায় ঘুরে বেড়ানোই কী গণতন্ত্র?”, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে দিলীপ  

সবসময়েই উল্টোপাল্টা মন্তব্য করে প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কথা হচ্ছিল ত্রিপুরা নিয়ে, কথা হচ্ছিল তাঁদের গ্রেফতারির প্রসঙ্গেও। হঠাত্‍ করেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ”গণতন্ত্র মানে কি জামাকাপড় না পরেই রাস্তায় বেরোনোর অনুমতি?” হঠাত্‍ করে দিলীপ ঘোষের এমন মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কেনই বা এমন কথা বলতে গেলেন তিনি তা নিয়ে ধন্দে গেরুয়া শিবিরের একাংশই।

মঙ্গলবার শহিদ সম্মান যাত্রা শুরুর আগে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ”নিজের রাজ্য ছেড়ে এখন ত্রিপুরা নিয়ে ব্যস্ত হয়ে তৃণমূল। সেখানে গিয়ে অশান্তি করছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও লাগাতার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না গণতন্ত্রের মানে কী ওঁদের কাছে? গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?” বিজেপি নেতার এই মন্তব্য স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে বিতর্ক। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ‘গণতন্ত্রে মানুষ নিজের ইচ্ছেমতোই কাজ করতে পারেন। যদি না সেটা সামাজিকভাবে কোন অন্যায় হয় বা অন্য কাউকে আঘাত দেওয়া।’ তবে হঠাত্‍ করে দিলীপ ঘোষ এমন মন্তব্য করতেই বা গেলেন কেন, তা বুঝে উঠতে পারছেন না দলের শীর্ষ নেতৃত্বরাই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories