Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“দুয়ারে সরকার” পেতে উপছে পরা ভিড় মালদায়

মালদাঃ-দুয়ারে সরকারে গতকাল মানুষের ভিড় দেখেছে একাধিক ব্লক। ভিড়ের চাপে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে কয়েকটি ক্যাম্প। আজ সেই ছবিই আবার দেখা গেল মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে। আজ এখানে আয়োজিত হয় চাঁচল গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকেই হাজারো মানুষের ভিড়ে উড়ে যায় করোনাবিধি। প্রবল গরমে গাদাগাদি হয়ে থাকতে থাকতে অসুস্থ বোধ করেন অনেকে। তাঁদের সুস্থ করতে সরিয়ে নিয়ে যেতে হয়। অভিযোগ উঠেছে, দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হলেও এখানে পানীয় জলের কোনও ব্যবস্থা করেনি প্রশাসন।খোলা মাঠে মাথার উপর আচ্ছাদনেরও ব্যবস্থা করা হয়নি।এমনকি ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ভূমিকাও লক্ষ্য করা যায়নি।যদিও ভিড় নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে পুলিশ ও সিভিককর্মীদের স্কুলের মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories