Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মৎস্য বাজার

মালদা: দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মৎস্য ব্যবসায়ীদের। বুধবার সকালে আম বাজার এলাকায় অবস্থিত মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মৎস্য বাজারের। প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া যায় মাছ বাজারে। মালদা শহর সহ ইংরেজবাজার এবং সুজাপুরের শতাধিক পাইকারি মাছ বিক্রেতাদের উপস্থিতি ছিল এদিন। এছাড়াও এদিনর এই মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলার রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য কমল ঘোষ, শুভঙ্কর সাটিয়ার, হাসান আলী সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাছ বাজারের উদ্বোধনের প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। শতাধিক খুচরা এবং পাইকারি বিক্রেতারা অংশ নিয়েছেন। যেহেতু আজ প্রথম দিন তাই মাছের যোগান সঠিক ভাবে তারা দিতে পারেননি। আশা করছেন আগামী কাল থেকে সমস্ত ধরনের মাছের যোগান থাকবে এই মাছ বাজারে। তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, রথবাড়ি থেকে আম বাজারের এই মাছ বাজারে পরিধি অনেকটা বেশি। তাই করোনা সংক্রমনের ভয় নেই,তার পাশাপাশি এখানকার পরিবেশ যথেষ্ট ভালো। পাশেই সবজি এবং ফল মার্কেট তাই অনেকটাই সুবিধা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories