Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আল্লামা জুবায়েদ বাবুনগরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিলের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ছিলেন
– জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমদের অন্যতম একজন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিল ও আল্লাহ বিরোধী শক্তির মোকাবেলায় অত্যন্ত প্রতিবাদী ছিলেন। বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধেও ময়দানে কাজ করেছেন তিনি। তিনি হাটহাজারী মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন সুনামের সাথে। আল্লামা বাবুনগরীর হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মর্দে মুজাহিদকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

আজ (২১ আগষ্ট ২১) শনিবার বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কার্যবির্বাহী কমিটির মাসিক সভায় সভাপতি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দিন সিরাজ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নুরী, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আখতারুজ্জামান, মুফতি রফিকুন্নবী হাক্কানী, মুফতি সানা উল্লাহ নুরী, মাওলানা শাহজাহান হাবিবী, মাওলানা রেদওয়ান আহমেদ প্রমুখ।

সভা শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories